1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

নলছিটিতে ব্যবসায়ীকে রিপনকে কুপিয়ে জখম, যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার ঝালকাঠি প্রতিনিধিঃ-

 

ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের কর্মী ব্যবসায়ী রিপন হাওলাদার ওরফে হঠাৎ রিপনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় আহতের স্ত্রী লাকি বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রাসেল জোমাদ্দারকে আটক করেছে। সে মালুহার গ্রামের মোসলেম জোমাদ্দারের পুত্র।

সোমবার (২৮ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

 

আহত হঠাৎ রিপন ওই এলাকার মৃত লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মোস্তফা প্যাদার ছেলে রাজ্জাক প্যাদার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে হাত,পা ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, রিপনকে কুপিয়ে আহতের ঘটনায় তার স্ত্রী লাকি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল জোমাদ্দার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট