1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

জামায়াত- বিএনপির ধাওয়া- পাল্টা ধাওয়া সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

বিশেষ,প্রতিনিধি

জেলার পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর  নেতা-কর্মীদের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ রানার এ্যাপাচি আরটিআর 4v মোটরসাইকেল ভাংচুর,ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ ৬-৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।প্রায় ২ থেকে আড়াই ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা-ধাওয়া ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায় পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা। সেই অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া রুপ নেয় রণক্ষেত্রে।

পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল (মারো) বলেন,জামায়াতের ছোড়া ইটের আঘাতে আমাদের ৪-৫ জন নেতা-কর্মী আহত হয়েছে ও ৮ টি মোটরসাইকেল ভাংচুরসহ  আগুন লাগিয়ে দিয়েছে।এদিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির ও ১ নং  কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ইট পাটকেলের আঘাতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে।বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার  (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট