1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

লাকসাম প্রেস ক্লাবের জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

লাকসাম কুমিল্লা প্রতিনিধি

৩৯ বছর পেরিয়ে ৪০ বছর পদার্পণ উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের ৩য় তলায় স্কাই লাউন্স পার্টি সেন্টারে দিনব‍্যাপী আয়োজনের প্রথমে সাংবাদিকদের মাঝে পাঞ্জাবি-ক‍্যাপ ও নারী সাংবাদিকদের বোরকা-ক‍্যাপ বিতরণ করা হয়। এসময় একটি বর্ণাঢ্য র‍্যালী লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এরপর কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, দোয়া মোনাজাত করা হয় এবং পায়রা উড়িয়ে ও কেক কেটে ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এসময় লাকসাম প্রেস ক্লাবের নতুন লগো উম্মোচন করেন প্রেস ক্লাবের নবীন প্রবীণ সাংবাদিকরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও নবীন সদস‍্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় ও আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস‍্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, জামাল উদ্দিন স্বপন, শাহ মো. নুরুল আলম, আবদুল মান্নান মজুমদার, নাজমুল হাসান, হামিদুল ইসলাম, জিল্লুর রহমান, আবদুল মালেক হিরণ, দেলোয়ার হোসেন মনির, নাজমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেয়ে লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট