1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মো: রবিউল ইসলাম

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নাসির আহম্মেদ এর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ৫ ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় সরকারি কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ নাসির আহম্মেদ বিগত ৫ই আগস্ট এর পূর্বে বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কলেজের সাধারণ শিক্ষার্থীদের কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা প্রদান করেন, সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলন দমাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে সহযোগিতা করেন, কলেজে ছাত্র-ছাত্রীদের ফরম পুরনে অতিরিক্ত ফি আদায়, কলেজের পুকুর ইজারা, কয়েকজন শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থেকে তাদের বেতন ভাতা উত্তোলন করেন, বিভিন্ন অনিয়ম তুলে ধরেন তারা।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ পাঠান বিপুলের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সদস্য কলেজ ছাত্রদল নেতা নুর আলম প্রধান ও কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন সরকার সঞ্চালনায়
মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদল এর আহবায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহসিন আহম্মেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহিন, আহাদ,জাহিদ, তানভীর, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রুহিন সরকার, আকাশ সেখ, আবু তারেক, রোমান সোহেল, নিবরাজ, অরিত তালুকদার, মুহিন ও লিখনসহ অন্যান্যরা।

এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ নাসির আহমেদের সকল অনিয়ম-দুরননীতি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তার অপসারণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট