1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে রেঞ্জ ডিআইজি’র শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।

 

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ ‘মহান বিজয় দিবস-২০২৪’ পালন করে।

 

‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ড. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

ডিআইজি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ আজিজুল ইসলাম [অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট