1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

কাঁদলেন কামরুন্নাহার, জানালেন পরিবারের করুণ অবস্থার কথা

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সবে এইচএসসি পাস করা দুই ছেলে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির বাইরে থাকেন গাড়ি চালক স্বামী। এক মেয়েকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন কামরুন্নাহার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার কামরুন্নাহার সোমবার সকালে সংবাদ সম্মেলন করে নিজের করুণ অবস্থার কথা বর্ণনা করেন। কলেজ পাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

হেলাল মিয়া নামে এক প্রতিবেশির দায়ের করা মিথ্যা মামলায় জর্জরিত জানিয়ে তিনি বলেন, ‘আমার স্বামী মাইক্রোড্রাইভার। আমার ছেলে মেয়ে লেখাপড়া করে। বাড়িতে আমি প্রায়ই একা থাকি। হেলাল মিয়া আমার দিকে কুদৃষ্টি দেয়। আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য আমার স্বামীর বিরুদ্ধে আদালতে জায়গা সংক্রান্ত মামলা দেয়। গত বছরের ১ জানুয়ারি আমাকে ধর্ষণ চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করি। পরে এলাকার সালিশে বিষয়টি শেষ হলে মামলা প্রত্যাহার করি। কিন্তু আমাকে ও আমার পরিবারকে হয়রানি করতে হেলাল মিয়া আরো দুটি মামলা দেয়। আমি ও আমার স্বামী ওই মামলায় জেল খাটি। মামলার আসামী হওয়ায় আমার ছেলেরাও এখন ফেরারি।’

তিনি অভিযোগ করেন, পুলিশের কাছে গিয়েও সহযোগিতা পাননি।।উল্টো পুলিশের পক্ষ থেকে টাকা চাওয়া হয়। নতুবা বিপক্ষে রিপোর্ট দিবে বলে পুলিশ কর্মকর্তা হুমকি দেন। এ অবস্থায় তিনি এখন অসহায় হয়ে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট