1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

রামগঞ্জে ইসলামী আন্দোলনের কম্বল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে :শরিফুল ইসলাম ভূঁইয়া

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে রামগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১০ টি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ৮জানুয়ারী সকাল ১১ টা ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার শাখার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কম্বল বিতরণ করা হয় ।

ইসলামী আন্দোলন উপজেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির লক্ষ্মীপুর ছদর রেজাউল করিম সেলিম আঠিয়া,

ইসলামী আন্দোলন রামগঞ্জ পৌরসভার সহ সভাপতি হাজী মোহাম্মদ মহসীন, উপজেলা কমিটির সহ-সভাপতি

মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন তালুকদার,

শ্রমিক আন্দোলনের উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসাইন,

বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর হাফেজ আফতাব উদ্দিন,সাধারন সম্পাদক মাওলানা কুতুবুদ্দিন আশরাফ প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ জাকির পাটোয়ারী বলেন ইসলাম একটি সাম্য সম্প্রীতির ধর্ম, ইসলাম আমাদেরকে শিখিয়েছেন মানবতা, উদারতা যে কোন সমস্যায় মানুষের পাশে দাঁড়ানো সেটাই ইসলামের সবচেয়ে বড় আদব। অতীতের ন্যায় ভবিষ্যতে যে কোনো সমস্যায় প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ ইসলামি আন্দোলন মানুষের পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন আমাদের এ দান মানুষ কে খুশি করার জন্য নয় এ দান আল্লাহকে খুশি করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট