1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৪৬ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৪৫,৮৯,০৬০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে ঘাগুটিয়া, কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি কর্তৃক ১০ জানুয়ারি ২০২৫ হতে ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫,৮৯,০৬০/-(পয়ঁতাল্লিশ লক্ষ ঊননব্বই হাজার ষাট) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হইয়াছে । তন্মধ্যে জব্দকৃত কসমেটিক্স সামগ্রী ৭৭১ পিস, কিসমিস ২১ কেজি, গরু ০৯ টি, চকলেট ৬৩২৮ পিস, চিনি ৪,৭৫৭ কেজি, চুলের তেল ৪৪৯ বোতল, ডব্লিউপি পাপা কিটনাশক ৩৯৮ পিস, তালা ৯০৬ পিস, ফুচকা ৮৬ কেজি, বডি ওয়েল ১৮ বোতল, বাঁজি ৬৩,০০০ পিস, বাংলাদেশী রসুন ১১৭ কেজি, বাসমতি চাউল ২১৩ কেজি, মোটরসাইকেল ০১টি, সেমাই ৫১৬ প্যাকেট, হুইস্কি ১৯২ বোতল, বিয়ার ১১ বোতল, গাঁজা ০৫ কেজি এবং ইস্কফ সিরাপ ৫৫ বোতল।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হইয়াছে। তিনি আরও জানিয়েছেন সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট