1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

মঞ্চ থেকে নেমে প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে  উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

শারিরিক প্রতিবন্ধী সামিয়া আক্তার। অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দু’দিন ব্যাপি বিতর্ক প্রশিক্ষণে অংশ নিয়ে ১৫৫ জনের মধ্যে ভালো ফল করা ছয়জনের তালিকায় তার নাম আসে। উপস্থিত অতিথিবৃন্দ সামিয়াকে মঞ্চে না ডেকে নিচে নেমে এসে উপহার ও সনদ তুলে দেয়।

শুক্র ও শনিবার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম দু’দিন ব্যাপি বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রতিষ্ঠানটির ৩৮ বছর পুর্তি উপলক্ষে প্রথমবারের মতো স্কুলভিত্তিক এ প্রশিক্ষণ কর্মশালা গভ. মডেল গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়।

রবিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। পুরস্কার বিতরণের সময় তিনি অতিথিদের নিয়ে দর্শক সারিতে এসে প্রতিবন্ধী শিক্ষার্থী সামিয়ার হাতে পুরস্কার তুলে দেন। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। শিক্ষক মো. গিয়াস উদ্দিন মৃধার সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক নিয়াজ মুহম্মদ খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, শিশু কল্যাণ পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট