1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

পলাশবাড়ীতে জামায়াত ও অঙ্গ সংগঠনের  ৪ কর্মী বহিস্কার

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার ৪ কর্মীকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে।

২৮ জানুয়ারী মঙ্গলবার উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদের বৈঠকে বহিস্কৃত ৪ কর্মীর বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ আনা হয়। বৈঠকে সর্ব সম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাদেরকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলো গোলজার সরকার রাজিব,রুবেল মিয়া,আজহারুল ইসলাম খোকন ও সুমন মিয়া।

বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন,শুরা বৈঠকের সিদ্ধান্তে এ বহিস্কার আদেশ কার্যকর করা হয়েছে।

তিনি আরো জানান,বহিস্কৃতরা আগামীতে কোনো প্রকার দেশবিরোধী কাজে অংশগ্রহণ করলে সেই দায়ভার সংগঠন কোনো ভাবেই বহন করবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট