1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

এবার শুল্ক ফাঁকি দিয়ে ওষুধ এনে ধরা দুই ভারতীয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

শুল্ক ফাঁকি দিয়ে ওষুধ এনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই ভারতীয় নাগরিক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পার হওয়ার পর নারায়ণপুর থেকে সোমবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ভারতের পশ্চিমবঙ্গের সাউথ ২৪ পারগান্স এলাকার প্রদীপ দত্ত (৬০) ও নর্থ ২৪ পারগান্স এলাকার গৌতম দত্ত (৫৩)। তাদের কাছে ভারতীয় ভ্যাকসিন, ইনজেকশন ও ট্যাবলেট পাওয়া যায়।

এখানে উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিকস সামগ্রী এনে গ্রেপ্তার হয় দুই ভারতীয়। বিজিবি তাদেরকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দুই ভারতীয় আখাউড়ায় স্থলবন্দর দিয়ে বৈধভাবে বাংলাদেশে আসে। তাদের কাছে ভারতীয় বিভিন্ন শাড়ি-কাপড় ছিলা, যেগুলোর শুল্ক দেওয়ার কাগজ দেখাতে পারে। কিন্তু ওষুধের বিপরীতে শুল্ক দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট