1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মালদ্বীপের হাইকমিশনার সাথে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি সাক্ষাৎ 

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান এর সাথে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ

(হার এক্সিলেন্সি) । এসময় তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে জনাব আলি শাহ, ডেপুটি হাইকমিশনার আহমেদ মাইশান, সেকেন্ড সেক্রেটারি আরিফুল ইসলাম, প্রটোকল অফিসার মালদ্বীপ হাইকমিশন, বাংলাদেশ উপস্থিত ছিলেন। এসময় ডিআইজি হাইকমিশনার ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচছাসহ সম্মাননা স্মারক প্রদান করেন।

সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।রেঞ্জ পুলিশের কার্যক্রম সম্পর্কে হাইকমিশনারকে বিস্তারিত ব্রিফ করেন রেঞ্জ ডিআইজি । এসময় সমসাময়িক বিভিন্ন বিষয় সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মালদ্বীপের শিক্ষার্থীদের স্কলারশিপ-এ এমবিবিএস ডিগ্রি অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) , মোঃ আবুল কালাম আযাদ; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ কাজী আখতার উল আলম বিপিএম সহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট