গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চালিয়ে ৬টি ড্রেজার মেশিন, ৫টি মোবাইল ফোন জব্দ এবং ৬ জন বালু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (৬ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সেনাবাহিনীর একটি দল ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে বাঙ্গালী নদীতে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পায় সেনাবাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন—সাঘাটার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া (৪২), আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম (৪১), হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া (৫১), গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া (৪৯), উল্লাসোনাতলা গ্রামের ওহতুল মণ্ডলের ছেলে আলী হোসেন (৩৮) এবং পবনতাইড় গ্রামের কালু ব্যাপারীর ছেলে বকুল মিয়া (৩৯)।
অভিযান শেষে রাত সাড়ে ৮টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে গ্রেফতারকৃত ৬ জন, জব্দ করা ড্রেজার মেশিন ও মোবাইল ফোন সাঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযান চলাকালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানায়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গাইবান্ধা প্রতিনিধি:

প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত