1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

আখাউড়া থানা পুলিশের হাতে চার মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গঙ্গানগর এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া রেলস্টেশন এলাকার গঙ্গানগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১৬ কেজি গাঁজাসহ মৌসুমী আক্তার (২৬), রুমানা আক্তার (২৫), মো: ময়নাল হক (৪০) ও মো: মাসুম মিয়া (৪২) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছ পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে বলেও পুলিশ জানায়

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত চার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট