1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মাছ-বরফের ককশিটে ১৩ কেজি গাঁজা! বগুড়ায় অভিনব কৌশলের পাচারকারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে মাছ ও বরফের আড়ালে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ১৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত ০৩ নভেম্বর ২০২৫ তারিখে এই অভিযান চালানো হয়।

ঘটনার বিবরণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল এর পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ০৩/১১/২৫ তারিখ দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামস্থ রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।

কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আর.ভি.এস ট্রাভেলস নামীয় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের পিছনের বাম পার্শ্বের আসনে বসা এক যাত্রীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী, বাসের সামনের বক্সে মাছ ও বরফ দিয়ে ভরা একটি ককশীটের বাক্সের ভেতরে বিশেষ কৌশলে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১৩ (তের) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও আইনগত ব্যবস্থা

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ আব্দুল আজিজ (৪২)। তিনি লালমনিরহাট সদর থানার তেলীপাড়া গ্রামের মৃত: ফুল মামুন-এর ছেলে। গাঁজা ছাড়াও আসামীর ব্যবহৃত একটি উইনস্টার বাটন মোবাইল (সীমসহ) জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেল এর পরিদর্শক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট