1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি’র  মনোনয়ন বদলের দাবিতে গণ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন বদলের দাবিতে বুধবার, ১২ নভেম্বর বিকেলে কসবায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আড়াইবাড়ি থেকে কড়ইতলায় গিয়ে শেষ হয়। এ সময় শত শত নেতাকর্মী কাফনের কাপড় পড়ে কর্মসূচিতে অংশ নেন

এ সময় সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১৭ বছর ধরে দলকে আগলে রেখেছেন কবীর আহমেদ ভূইয়া। কিন্তু ওনাকে মনোনয়ন না দিয়ে মুশফিকুর রহমান নামে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দলের হাল ছেড়ে কানাডা চলে গিয়েছিলেন। ওনি বয়োবৃদ্ধ। যার কারণে ওনার পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব না।’

বিকেল চারটা থেকে আড়াইবাড়ির মাঠে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এসে জড়ো হন। এ সময় তারা কবির ভূঁইয়ার পক্ষে শ্লোগান দিতে থাকেন। মনোনয়ন বদল না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় কসবা উপজেলা বিএনপি সভাপতি মো. ফখর উদ্দিন, সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়ন পরিবর্তন হবে বলে নেতৃভৃন্দ আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট