1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শেখেরকোলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল, শেখেরকোলা ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর, ২০২৫ তারিখে তেলিহারা মহিউদ্দিন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় মহিলাদল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাফতুন আহমেদ খাঁন রুবেল, সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি ও সভাপতি, সদর থানা বিএনপি বগুড়া। সম্মেলনের উদ্বোধন করেন শাহাজাদী লায়লী আরজুমান বানু, ভারপ্রাপ্ত সভাপতি, বগুড়া জেলা মহিলা দল।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নারী কর্মীদের ভূমিকা গুরুত্বের সাথে তুলে ধরেন এবং দলকে আরও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

বগুড়া সদর উপজেলা মহিলাদল-এর সভাপতি হাজেরা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাজমা আকতার, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা মহিলা দল।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈয়দ জহুরুল আলম (আইনবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, সদর উপজেলার বিএনপি), শেফালি হক (সহ-সভাপতি বগুড়া জেলা মহিলাদল), মোঃ আবু সালেহ নয়ন (সাংগঠনিক সম্পাদক বগুড়া সদর উপজেলা বিএনপি) এবং মোঃ রশিদুল ইসলাম মৃধা রশিদ (সভাপতি, শেখেরকোলা ইউনিয়ন বিএনপি)।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, সহমিনা আকতার রুমা (যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা মহিলাদল), মোঃ মাহবুবর রহমান দুলাল (সাধারণ সম্পাদক, শেখেরকোলা ইউনিয়ন বিএনপি) এবং মোঃ রাশেদুজ্জামান রকিব (সাংগঠনিক সম্পাদক, শেখেরকোলা ইউনিয়ন বিএনপি) সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনের সার্বিক আহ্বানে ছিলেন নিগার সুলতানা (সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা মহিলাদল) এবং আঞ্জুয়ারা বেগম (সাংগঠনিক সম্পাদক, বগুড়া সদর উপজেলা মহিলাদল)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট