1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় পাঁচ আসনের মধ্যে দুআসনের যাচাই বাছাই শেষ, ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে ‎মোঃ আবু জাফর মন্ডলঃ

‎গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-০২ সদর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই পর্বে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ ‎শুক্রবার ০২ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ‎মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৫ জন এবং গাইবান্ধা-০২ সদর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎বাতিল প্রার্থীরা হলেন,‎গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে নিয়োজিত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার ও মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।

‎গাইবান্ধা-০২ সদর আসনে দলের মনোনয়নপত্র সঠিক না থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন।

‎উল্লেখ্য, গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-০২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট