1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
  1. কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি

 

১৮ জানুয়ারি, রবিবার২০২৬

 

নীলফামারী জেলার জলঢাকায় “বাংলাদেশ জার্নালিস্টস ইউনিয়ন জলঢাকা- BJUJ” নামে নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হলো। আজ ১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন জলঢাকার প্রধান উপদেষ্টা জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর প্রতিনিধি হিসাবে জলঢাকা প্রেসক্লাবের সভাপতি জনাব কামরুজ্জামান সংগঠনটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহমুদ আল-হাছান ও সেক্রেটারি সাংবাদিক জনাব তুহিনুর রহমান নয়নের হাতে কমিটিপত্র হস্তান্তর করেন। এ সময় সংগঠনের উপদেষ্টা জনাব অধ্যাপক সেলিমুর রহমান, উপদেষ্টা সাবেক অধ্যাপক জনাব রুহুল আজাদ দুখুর পক্ষে তার প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলার সেক্রেটারি জনাব আলমগীর হোসেন, উপদেষ্টা জনাব ফয়সাল মুরাদ উপস্থিত ছিলেন। উপদেষ্টাগন গঠিত কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপদেষ্টাগন জলঢাকার উচ্চ শিক্ষিত, মার্জিত ও সৃষ্টিশীল সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠনটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এবং সংগঠনটি সাংবাদিকতার নীতি নৈতিকতা যথাযথভাবে প্রতিপালন ও এই এলাকার সাংবাদিকতার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট