
নৌভোলা জেলা প্রতিনিধি আব্দুল সাত্তার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার)। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
কুচকাওয়াজ শেষে ভোলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর ডিআইজি মহোদয় এবং সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার)।