1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীর প্রেসক্লাবে আমিরে জামায়েত এর জনসভা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জনসভা সফল বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পলাশবাড়ী প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ী এস এম হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে গৃহীত কর্মসূচি,সংগঠনের চলমান কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা সহ মতবিনিময় করা হয়।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ জহুরুল হক,সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা,জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক একরামুল হক,পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউ’পি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,সেক্রেটারি সাখাওয়াত হোসেন,পৌর জামায়াতের আমীর মাওঃ ইয়াহিয়া,জামায়াত নেতা আবু তালেব মাষ্টারসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।সভায় বক্তারা বলেন,আমীরে জামায়াতের পলাশবাড়ী সফর ও জনসভা সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন।

বার্তা প্রেরক
মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট