1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

আইনি লড়াইয়ে জিতেও মনোনয়নপত্র  প্রত্যাহার করলেন নাছির উদ্দিন হাজারী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

আইনি লড়াইয়ে জিতেও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. নাছির উদ্দিন হাজারী। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে লড়তে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন নাছির উদ্দীন হাজারী। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া একভাগ ভোটার তালিকার স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আপীল করে তিনি প্রার্থীতা ফিরে পান.।

নাছির উদ্দীন হাজারী বলেন, ‘বিএনপির প্রতি আনুগত্য ও দলের চেয়ারপারষন তারেক রহমানের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমি দলের প্রার্থী মুশফিকুর রহমানকে সমর্থন দিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট