1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আবুল খায়ের ভূঁইয়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

ভোটারদের সঙ্গে সাক্ষাৎকালে তার চারপাশে মানুষের ভিড় চোখে পড়ে। বয়স্ক, তরুণ, কৃষক ও শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে কথা বলেন। তিনি মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। তার আন্তরিক আচরণ ও মানুষের পাশে থাকার অঙ্গীকার ভোটারদের মধ্যে আশার সঞ্চার করে।

এ সময় জনাব আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামী দিনে তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ ও সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড, হতদরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং গরিব ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক নির্মূলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলা হবে।

সাক্ষাৎ ও মতবিনিময়কালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট