1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দোল পুর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া  স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ T3S4T ক্যানেলের কাজের গুণগত মান উন্নয়নে তদারকি করেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী রাশিদুল ইসলাম সজিব  গোবিন্দগঞ্জে অবৈধ ইনজেকশনসহ নারী আটক মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায়  আখাউড়ার দুই ক্লিনিককে জরিমানা সাদুল্লাপুরে ছাত্রলীগ নেতা’ বানিয়ে নাছিম নামে একজন গ্রেপ্তার: দুই মাস কারাবন্দি বগুড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা বগুড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা ফার্দিয়া ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ   রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত  বসুন্ধরা শুভসংঘের শুভ কাজে সবার পাশে উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা

T3S4T ক্যানেলের কাজের গুণগত মান উন্নয়নে তদারকি করেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী রাশিদুল ইসলাম সজিব 

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কামরুজ্জামান কামরুলনীলফামারী প্রতিনিধি

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন T3S4T ক্যানেলের চলমান উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত ও কঠোর তদারকি কার্যক্রম পরিচালনা করছেন উপ-সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম সজিব তিনি ডালিয়া পানি উন্নয়ন শাখা-৭, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া শাখায় দায়িত্ব পালন করছেন।

জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ময়নার বাজার এলাকায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শনকালে তিনি নির্মাণ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, কাজের প্রতিটি ধাপ নির্ধারিত নকশা, স্পেসিফিকেশন ও কারিগরি মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিমাপ, উপকরণের গুণগত মান যাচাই এবং মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে।তিনি আরও বলেন, ক্যানেলের কাজ যাতে টেকসই ও দীর্ঘমেয়াদি হয় সে লক্ষ্যে নির্মাণ উপকরণের মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কাজের অগ্রগতি নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেনরাশিদুল ইসলাম উল্লেখ করেন, T3 S4T ক্যানেল প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় সেচব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল হবে। এতে কৃষকরা সময়মতো সেচ সুবিধা পাবেন, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আসবে। ফলে স্থানীয় কৃষিনির্ভর জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পানি উন্নয়ন বোর্ডের চলমান এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এলাকার কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট