1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

চলন্ত ট্রেনে ছোড়া পাথরে  মাথা ফাটল যাত্রীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। পাথর দিয়ে ছোড়া ঢিলে ট্রেনের এক নারী যাত্রী আহত হন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রেনটি কসবা ও ইমামবাড়ি স্টেশনে মাঝামাঝি থাকার সময় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেন আখাউড়া ছেড়ে যাওয়ার কিছু সময় পর ‘ন’ বগির ৫১ নং সিটে বসে থাকা যাত্রীর মাথায় এসে পাথর লাগে। ট্রেনটি চলন্ত অবস্থায় বাইরে থেকে পাথর ছোড়া হয়। আহত যাত্রীকে ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রেনের সংশ্লিষ্টরা খবর পেয়ে ছুটে আসেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী কুমিল্লা স্টেশনে নেমে যান। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। রেলপথ অরক্ষিত বিধায় এক্ষেত্রে সচেতনা বাড়ানোর কথা উল্লেখ করেন পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট