1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া সদরের বরিশল গ্রামে ১৫০ পরিবার পেল মরহুম আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী। মরহুম আঃ হান্নান সরকারের ছেলে জসিম সরকার ও ফারুক সরকারের সার্বিক সহযোগিতায় ১৫০ জন পরিবারের মধ্যে ১৫০ টি ইফতারের প্যাকেট বিতরণ করা হয়। গতকাল ১৭ মার্চ মঙ্গলবার বেলা ১২ টার সময় মরহুম আঃ হান্নান সরকারের নিজস্ব বাসভবনে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। বিতরন সামগ্রীর মধ্যে ছিল চাল, তৈল, পিয়াজ, চিনি, আলু ও সেমাই। সমাজ সেবক সুলতান খানের সভাপতিত্বে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলুর রহমান ভুইয়া উপস্থিত ছিলেন। আবদুল বাছির খান মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি অধ্যাপক আলী আফজাল ভুইয়া, আশারুজ্জামান ভুইয়া খোকন, লোকমান ভুইয়া, কালন সরকার বিতরণে উপস্থিত ছিলেন। মরহুমের ছেলে দলিল লেখক জসিম সরকার জানান, বিতরন শেষে আমার বাবা মরহুম আঃ হান্নান এর জন্য সকলেই মন থেকে খাস করে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট