1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দাবি বাস্তবায়ন হলে গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য ওষুধের

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় ‎৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ রোববার ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে জেলার বিপুল সংখ্যক ওষুধ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাধারণ মানুষের মধ্যে ৪ দফা দাবি সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে বক্তব্য দেন ওষুধ ব্যবসায়ী আবু সাঈদ শিমুল, শরিফুল কবির রনি, রেজাউল করিম তাজু, জিল্লুর রহমান মাসুম, মো. আলমগীর কবির, রেজা তৌফিকুর রহমান রানা, মো. জাফর ছাদেক, শহিদুর রহমান মিঠু, ফারুক আহম্মেদ বিপ্লব, মো. সেলিম মিয়া, মো. মাহফুজার রহমান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আমজাদ হোসেনসহ অনেকে।

‎লিফলেটে উল্লেখিত ৪ দফা দাবির মধ্যে ছিল জেলা শাখায় কথিত অবৈধ আহ্বায়ক কমিটির সব কার্যক্রম অবিলম্বে বন্ধ ও বাতিল, ওই কমিটির সদস্যদের আজীবনের জন্য সদস্যপদ নিষিদ্ধ, বিভিন্ন জেলায় অবৈধ কমিটি গঠনের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং প্রশাসনের তত্ত্বাবধানে দ্রুত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

‎বক্তারা বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, উল্লেখিত দাবি বাস্তবায়ন না হলে গাইবান্ধা জেলার সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট