1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

কসবায় সাড়ে তিনকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিজিবি’র পৃথক অভিযানে প্রায় সাড়ে তিনকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। রবিবার গভীর রাতে ও সোমবার ভোরে পরিচালনা করা অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবার মাদলা বিওপি’র বিশেষ টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে কাশিরামপুর এলাকার পিলার-২০৪৫/এম শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় উন্নতমানের দুই হাজার ৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-দুই কোটি ছয় লাখ ২১ হাজার টাকা।

এদিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৪৩/৩-এস শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দখলা নামক স্থান হতে *ভারতীয় উন্নমানের ১৭ হাজার ২৯৫ পিস চশমা ও ১০০ কেজি কফি জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য এক কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়নে সোমবার বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলনে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম অভিযান বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি জানান, ৬০ বিজিবি গত বছর প্রায় ১৪০ কোটি টাকার পণ্য জব্দ করে। এ বছরের ৩০ মার্চ নাগাদ জব্দ করা হয় ১৬ কোটি ৪৩ লাখ টাকার পণ্য। আটক করা হয় ১০ জন আসামীকে।

তিনি জানান, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা ৭৯ কিলোমিটার। ওই এলাকায় মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট