মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি দুই শীর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৪ মে) রাতে উপজেলার বাগান এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—২৬টি মামলার আসামি নবী ডাকাত এবং ১৩টি মামলার আসামি শামীম ডাকাতত্রিশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই নাহিদ পারভেজ, এসআই বাবুল, এসআই মোহসীন, এএসআই শফিক ও ডিএসবি ওয়াচার পলাশসহ একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেপুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালিত হয়। সম্ভাব্য ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত