নিজস্ব প্রতিনিধি
১৪৮০ পিস ইয়াবা ও ০৪ কেজি গাঁজা’সহ ০৩ অভিযুক্ত গ্রেফতার১| র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।২| এরই ধারাবাহিকতায়, র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৯ জুলাই ২০২৬ তারিখ রাত্রীবেলা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ১৪ নং নিয়ামতি ইউনিয়নস্থ টেংরাখালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ নাজমুল শিকদার (২৬), পিতা-রুস্তম শিকদার, সাং-টেংরাখালী, ইউপি-নিয়ামতি, থানা-বাকেরগঞ্জ’কে ঘটনাস্থলে ধৃত করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত অভিযুক্ত মোঃ নাজমুল শিকদার এর দেখানো মতে তার শয়নকক্ষের শোকেস এর উপর ০১ টি প্লাস্টিকের বয়ামে রক্ষিত অবস্থায় নীল রং এর ০৮টি জিপারের মধ্যে প্রথম ০৭ টি জিপারে ২০০(দুইশত পিস)করে (৭×২০০)=১৪০০ (চৌদ্দশত)পিস, অপর ০১টি জিপারে ৮০( আশি) পিস সহ সর্বমোট ১৪৮০(এক হাজার চারশত আশি) পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত অভিযুক্তকে মাদকের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদে জানায় যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রুনশী গ্রামের জনৈক মোঃ দেলোয়ার হোসেন(৪৫) এর কাছে মাদক জাতীয় দ্রব্য গাঁজা আছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল একই তারিখ সকালে উল্লেখিত স্থান থেকে মোঃ দেলোয়ার হোসেন (৪৫), পিতা-মহান হাওলাদার, সাং-গোত্রা, ইউপি-নিয়ামতি, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি’কে ধৃত করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচে সিমেন্টের প্যাকেটে রক্ষিত অবস্থায় কসটেপে মোড়ানো ০২ প্যাকেট গাঁজা ,যার একটির ওজন ৫০০(পাঁচশত) গ্রাম, অপরটির ১৫০০(এক কেজি পাঁচশত) গ্রাম, মোট ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাদক সংক্রান্ত আরেকটি পৃথক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আভিযানিক দলটি ০৯ জুলাই ২০২৬ তারিখ সকাল বেলা ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন গোচরা সাকিনে জনৈক মোঃ রিপন হাওলাদার(৩৪) এর বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রিপন হাওলাদার(৩৪), পিতা-মোঃ ইউনুস হাওলাদার, সাং-গোচরা, ইউপি-সিদ্ধকাঠি, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি’কে ধৃত করে। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচে রক্ষিত অবস্থায় কসটেপে মোড়ানো ০১ প্যাকেট গাঁজা ,যাহার ওজন ০২(দুই) কেজি, যা অভিযুক্ত নিজ হাতে বের করে দেয়।৪| জব্দকৃত আলামতসহ ধৃত অভিযুক্ত মোঃ নাজমুল শিকদার ও মোঃ দেলোয়ার হোসেন’কে বরিশাল জেলার বকেরগঞ্জ থানায় এবং মোঃ রিপন হাওলাদার’কে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদকের নিয়মিত মামলা করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।৫। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত