ঝালকাঠি জেলা প্রতিনিধি
একটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও স্থানীয় টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সুগম যোগাযোগ ব্যবস্থা। অথচ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনা ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সর্বস্তরের মানুষের জীবন। প্রতিনিয়ত লোডশেডিং এবং লো-ভোল্টেজের কারণে জনমনে এক চাপা ক্ষোভ ও তীব্র অসন্তোষ বিরাজ করছে, যা এখন যে কোনো সময় প্রকাশ্যে রূপ নিতে পারেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ থাকে না। দিনের পর দিন এই ভোগান্তি বাড়লেও কর্তৃপক্ষ কোনো দীর্ঘমেয়াদি বা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। হালকা ঝড়-বৃষ্টির অজুহাতে বিদ্যুৎ সরবরাহ ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকা যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।ক্ষুব্ধ সর্বস্তরের জনগণ:বিদ্যুৎ বিল প্রতি মাসে নিয়মিত পরিশোধ করা সত্ত্বেও কেন সেবা থেকে বঞ্চিত হতে হবে—এ নিয়ে কাঠালিয়া উপজেলার প্রতিটি ঘরে ঘরে এখন ক্ষোভ ফুসে উঠছে। জনগণের দাবি, অবিলম্বে কাঁঠালিয়ার এই ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থার স্থায়ী সমাধান করতে হবে। পুরনো সংযোগ ও সাব-স্টেশনের সমস্যা দূর করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে, স্থবির হয়ে পড়বে এলাকার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।উপজেলাবাসী অবিলম্বে বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
#কাঠালিয়া#উপজেলা#বেহাল বিদ্যুৎ ব্যবস্থায় চরম ক্ষোভ, থমকে আছে জনজীবন ও উন্নয়ন#
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত