গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল
‘জুলাই চেতনার গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেবুধবার (৫ আগস্ট) গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এছাড়াও জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে পৌঁছে দিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানঅনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসনের এ আয়োজনকে অংশগ্রহণকারীরা জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ ও সম্মান জানানোর একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত