মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় জুলাই গণঅভ্যুথানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) বিকেলে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখা এ মিছিলের আয়োজন করেন। মিছিলটি নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে নলডাঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর জিয়াউল হক জিয়া, নলডাঙ্গা উপজেলা জামাতের আমির আব্দুর রব, সেক্রেটারি ডাঃ ফজলুর রহমান, জামায়াত নেতা জিহাদুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমূখ।
তাং ৫ আগষ্ট ২০২৬।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত