রাসেল আহম্মেদ:-
বগুড়ার মোকামতলা উপজেলায় '৩৬ জুলাই জনতার জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের' দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং ১১ দলীয় ঐক্য জোটের সহযোগিতায় এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় মোকামতলা কেন্দ্রীয় মসজিদের গেট থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট মোড় এলাকার আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে পরিষদ মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, মোকামতলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহিন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মহসিনুল হাসান রিফাত। গণমিছিলে দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করেন। পথসভায় বক্তারা বলেন, 'জনতার জুলাই জাতীয় সনদ' ও গণভোটের রায়সহ সংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান তারা।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত