মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজৈর থানাধীন সানেরপাড় এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে মেসার্স এস আর ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানার রসুলপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং মুন্না ফরাজীর স্ত্রী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত