কসবা জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। একইসঙ্গে অপর একটি অভিযানে বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, কসবা উপজেলার চন্ডিদার বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।এ ছাড়া সীমান্তের অপর একটি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করে বিজিবি।দুটি অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মোট মূল্য ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত