
ভোলা জেলা প্রতিনিধি আলমগীর হোসেন তালুকদার
বিএনপির কর্ণধার ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
এরই ধারাবাহিকতায়, দৌলতখান-বোরহানউদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশক্রমে আজ উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই খালটি কচুরিপানায় ভরে যাওয়ায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষকদের ফসলের ক্ষতি হচ্ছে। পাশাপাশি, জমে থাকা পানির কারণে মশার উপদ্রবও বৃদ্ধি পাচ্ছে।
কৃষকদের সুবিধার্থে এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাল থেকে কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জয়নগর ইউনিয়নের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক লীগের নেতৃবৃন্দ এবং উত্তর জয়নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ আর উপস্থিত ছিলেন কে ছাত্র সংগঠন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত