1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সরাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় রবিবার সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জমির আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত ও আরো দু’জন আহত হয়েছেন। নিহত জমির আলী জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী দ্রæতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক জমির আলীকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট