সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই 

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

এ,কে,এম,খোরশেদ আলমনাটোর জেলা সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে শক্ত লড়াই হবে বলে জানা গেছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করার পরের দিন থেকে ভোট যুদ্ধে নেমেছেন তারা। নাটোর জেলার ৪ টি আসনের মধ্যে নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াত সহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রচারের দিনক্ষণ ও কৌশল তারা আগেই নির্ধারণ করে রেখেছেন। তারা বলছেন, এই আসনে ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।

স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি ও জামায়াত দুই দলই শক্ত অবস্থানে রয়েছেন।

বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিনবারের নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যাপক জনপ্রিয়তা থাকায় অন্য কোন দলের প্রার্থী পাত্তা পাবে না।

জামায়াত সংশ্লিষ্টদের বক্তব্য, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আওয়ামীলীগের প্রার্থী বাবু শংকর গোবিন্দ চৌধুরীর নিকট সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন কার্যকলাপে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বাড়তি সুবিধা নিয়ে বিজয়ী হবে, ইনশাআল্লাহ। এছাড়াও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন, গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহমিদা ইসলাম তানিয়া, স্বতন্ত্র প্রার্থী ড. মোঃ নূরন্নবী মৃধা, জাতীয় পার্টির প্রার্থী রকিব উদ্দিন (কমল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী।

সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে জয় পরাজয়ে ভূমিকা রাখবে সন্ত্রাস,দুর্নীতি, উন্নয়ন ও দখলদারিত্ব। তবে নির্বাচনী ইশতেহার ও প্রার্থীর অতীত বর্তমানের ব্যবহারও বড় ভূমিকা রাখতে পারে।

 

এ,কে,এম,খোরশেদ আলম

নাটোর জেলা সংবাদদাতা।

নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।

 

মোবাঃ ০১৭১৬-৮২৪৬০০।

 

তাং ২৪ জানুয়ারী -২০২৬।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews