রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর জিলাঅভয়নগরে মেয়ের হাতে মা খুন অভয়নগরে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪ নিহত ১ টঙ্গীবাজারের বন্ধ হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ সাংবাদিকরা জাতির বিবেক, সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত, আহত ২ চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক উপমন্ত্রীর মর্যাদায় ভূষিত হলেন জেলা পরিষদের প্রশাসক মইনুল হাসান সাদিক  ভোগান্তির অন্ত নেই পানিবন্দী ভবদহ পাড়ের মানুষের আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

 

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ২ হাজার ২০০ কেজি জিরানী জব্দ করা হয়েছে। এ সময় আতিক ও শাহজালাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত জিরানী ৮৮টি বস্তায় সংরক্ষিত ছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা জিরানী আসল জিরার সঙ্গে মিশিয়ে প্রতারণার মাধ্যমে বাজারজাত করার উদ্দেশ্যে গুদামে মজুত রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের ভেজাল পণ্য বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

পুলিশ আরও জানায়, তদন্তে বগুড়া জেলার শাহিন নামে একজনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভেজাল খাদ্যবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তারা জানিয়েছেন।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা জিরানী পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews