রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর জিলাঅভয়নগরে মেয়ের হাতে মা খুন অভয়নগরে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪ নিহত ১ টঙ্গীবাজারের বন্ধ হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ সাংবাদিকরা জাতির বিবেক, সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত, আহত ২ চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক উপমন্ত্রীর মর্যাদায় ভূষিত হলেন জেলা পরিষদের প্রশাসক মইনুল হাসান সাদিক  ভোগান্তির অন্ত নেই পানিবন্দী ভবদহ পাড়ের মানুষের আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী

অভয়নগরে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪ নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

 

এম, মাহবুব নান্নু

যশোর জেলা প্রতিনিধি

তাং- ০১/০৮/২০২৬ ইং

 

 

যশোরের অভয়নগর উপজেলার হোগলাডাঙ্গা এলাকায় যাত্রীবাহী ভ্যানের বেপরোয়া গতিতে ওভারটেকিংয়ের সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মশিয়ার গাজী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পায়রা ইউনিয়নের নওয়াপাড়া-কালীবাড়ি সড়কের হোগলাডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত মশিয়ার গাজী উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদা পশ্চিমপাড়া গ্রামের শামসুল গাজীর ছেলে। দুর্ঘটনায় তাঁর স্ত্রী মাফুজা বেগম (৫৮) মারাত্মক ভাবে আহত হয়েছেন।

 

এছাড়াও আহতরা হলেন পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (৩০), একই গ্রামের মনির বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস (২৬) ও নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন এলাকার চন্দন দাসের ছেলে রুহি দাস (৬০)।

 

আহত ইব্রাহিম বিশ্বাস জানান, তিনি ও তাঁর চাচাতো ভাই নয়ন বিশ্বাস একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে নওয়াপাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। একই সময়ে নওয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ভ্যান হোগলাডাঙ্গা এলাকায় পৌঁছে সামনে থাকা আরেকটি ভ্যানকে দ্রুত গতিতে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আমাদের মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার গাজীকে মৃত ঘোষণা করেন। বাকি আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, হাসপাতালে আনার আগেই মশিয়ার গাজীর মৃত্যু হয়েছে। আহত চারজনের অবস্থার গুরুত্ব বিবেচনায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছেঅভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় মশিয়ার গাজী নামে একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews