
এম,এম মাহবুবর রহমান নান্নু
যশোর জেলা প্রতিনিধি
তাং:- ০৮/০৮/২০২৬ ইং
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় শীর্ষ মাদক ব্যাবসায়ী আকাশ বিশ্বাস (৩০) সহ দুই জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশের একটি দল। এ সময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে ১,৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশের একটি দল।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের মডেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর রহমানের ভাড়াবাসা থেকে উসমান বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (৩০) ও তার সহযোগী ফারুক মোল্যার ছেলে সুমন মোল্যাকে (৩২) ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান আমাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের মডেল কলেজ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া আকাশের ঘর থেকে ১,৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট সেবনের বেশ কিছু সরঞ্জাম ও ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার ৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ইতিপূর্বে আটক আকাশ বিশ্বাসের নামে আরও ছয়টি মাদক মামলা রয়েছে এবং তার সহযোগী সুমন মোল্যার নামেও একটি মাদক মামলা রয়েছে।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।