সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝালকাঠির কাঁঠালিয়া: বেহাল বিদ্যুৎ ব্যবস্থায় চরম ক্ষোভ, থমকে আছে জনজীবন ও উন্নয়ন জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,  যশোর জিলাঅভয়নগরে মেয়ের হাতে মা খুন অভয়নগরে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪ নিহত ১ টঙ্গীবাজারের বন্ধ হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ সাংবাদিকরা জাতির বিবেক, সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত, আহত ২ চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, 

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেনারেল হাসপাতাল হঠাৎ করে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। রোববার (২ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।

উক্ত পরিশর্দন কালে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুলসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্য খাতকে অবহেলা করা হয়েছে। আমাদের সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে পাঁচ মাস হয়েছে। এরপরও আমরা চিকিৎসকদের নিয়মানুবর্তিতা নিশ্চিত করা এবং দুর্নীতি বন্ধে কাজ করছি।”

তিনি আরও বলেন, “হাসপাতালটিতে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা রয়েছে। সব বিষয় নোট করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

” এদিকে রবিবার (২ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করেই কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী রোগীর কাছে জানতে চান, জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। জবাবে রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে তিনি বাইরে একটি ফার্মেসি থেকে প্রায় ১ হাজার ৩০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছেন।

ঘটনার সত্যতা যাচাই করতে মন্ত্রী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। তিনি জানতে পারেন, সরকারি ভ্যাকসিন হাসপাতালের স্টোরে থাকা সত্ত্বেও তা রোগীকে সরবরাহ করা হয়নি। বিষয়টি জানার পর মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।সেখানে সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews