
কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ আগস্ট বিকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী আহত জুলাই যোদ্ধা ফারুক আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জলঢাকা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম বাঙ্গালী উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন , পৌর বি এন পির সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার সদস্য সচিব শাহিনুর হক বাবু। বিশেষ বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ও মটর শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল পৌর শাখার সভাপতি ও মটর শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ- কমিটির সভাপতি সিনিয়র মমিনুর রহমান,ট্রাক টেংলড়ির সভাপতি আমিনুর রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীবৃন্দ ও মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যগন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা ওমর ফারুক (ছোট বাবু) ও আবু তোরাব ইমন। এর আগে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর নেতৃত্বে শ্রমিক ইউনিয়নে নেতাকর্মী ও সদস্য বৃন্দ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।