শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মো. আবু জাফর মন্ডঃ

গাইবান্ধায় গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ গাইবান্ধায় অবস্থান কর্মসূচি করাসহ মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একখানা স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, গাইবান্ধা জেলা শাখা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে শহরের পৌর পার্ক চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ছয় দফা দাবি-সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার প্রবীণ রাজনৈতিক নেতা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি, ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, জাগপা, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল আদায় বন্ধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশসহ জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews