সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গাইবাোোন্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

মাদক, জুয়া, যানজট ও বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ জানিয়ে আজ

গাইবান্ধায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল করিম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল ওয়ারেছ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনবী টিটুল। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা সভায় অংশ নেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জনসাধারণের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ, শহর ও গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন এবং বাল্যবিয়ে প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন বলে সভায় মতামত উঠে আসে। অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। মাদক, জুয়া, বাল্যবিয়ে ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সততা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews