1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

আখাউড়া থানা পুলিশের অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেনভুক্ত ৪ জন আসামি গ্রেফতার হয়েছে।

১৮ ডিসেম্বর বুধবার আখাউড়া থানা পুলিশ এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার এস,আই ওয়াসিম বিল্লাহ, এ,এস,আই সাব্বির হোসেন, এ,এস,আই আনিসুর রহমান সহ পুলিশের একটি চৌকস টীম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা হল, আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের ইটনা গ্রামের আবুল কাশেম এর ছেলে সুমন মিয়া, আখাউড়া উপজেলার আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে জনি মিয়া, আখাউড়া পৌরসভার দেবগ্রামের আইয়ুব আলীর ছেলে রজব আলী, চাঁদপুর গ্রামের সালু মিয়ার ছেলে মোঃ রোকনউদ্দিন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট