1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। শুক্রবার ভোরে প্রচন্ড শীত আর ঘণ কুয়াশা উপেক্ষা করে চার শতাধিক দৌড়বিদ এতে অংশগ্রহন করেন

শারীরিক ও মানষিক সুস্থ্যতা বিকাশে এবং মাদক মুক্ত জীবন গড়ার প্রতিপাদ্য নিয়ে নারী-পুরুষ-শিশু এবং ২ জন বিদেশী নাগরিকসহ চার শতাধিক দৌড়বিদ এতে অংশ নেয়।

 

ভোরে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু করেন দৌড়বিদরা। শেষ হয় বিজয়নগর উপজেলার মনিপুর থেকে ইউটার্ন করে শহরের শিমরাইলকান্দি ব্রিজে আসে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্ম শুধুমাত্র ক্রিকেট, ফুটবল উন্মাদনার সাথে পরিচিত। তবে ম্যারাথন হচ্ছে সুস্থ থাকার, নিরাপদ থাকার একটি আন্দোলন। এবারের ম্যারাথন প্রতিযোগিতায় ২১ কিলোমিটারে ১১০ জন, ১০ কিলোমিটারে ২০০ জন ৫ কিলোমিটারে ৬৮জন এবং ২ কিলোমিটারে ২২ জন অংশ গ্রহন করেন।

শীতের সকালে এ ধরনের প্রতিযোগীতা উপভোগ করতে পেরে দৌড়বিদ ও দর্শকরা খুবই উচ্ছাসিত।  পরে বিজয়ীদের ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট