1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

সাইকেল দিয়ে চিনি নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় নাগরিক

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

পাঁচ ভারতীয় নাগরিককে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা সবাই চোরকারবারি ও চোরাচালানে সহযোগিতাকারি। এর মধ্যে একজন বাই সাইকেল দিয়ে চিনি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কসবা উপজেলার কুইয়াপাইকা নামন স্থান থেকে আটক করা হয়, ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়ার বিমল দেব (৩৬), একই এলাকার তমে দেব বর্মা (৩৩) ও দোজন দেববর্মা (৩৫)। কালিকাপুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয় মধুপুর থানার বাদশা মিয়াকে (৩০)। এছাড়া কুমিল্লা জেলার সংকুচাইল এলাকা থেকে বক্সনগর থানার নজরমোড়া গ্রামের মো. হোসেন মিয়া (৫৮) কে আটক করে বিজিবি। হোসেন মিয়া সাইকেল দিয়ে চিনি নিয়ে বাংলাদেশের প্রবেশ করে। বিক্রির জন্য চিনি বাংলাদেশে নিয়ে আসে বলে তিনি স্বীকার করেন। চারজনকে কসবা থানায় ও একজনকে কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, বাংলাদেশ সীমান্তের চার থেকে পাঁচশ’ গজ অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারত থেকে চোরচালান পণ্য পাচারে সহায়তা ও পাচার কাজের জন্য তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট