1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

কম্বলডা পায়া শান্তিতে ঘুমামু’

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

 

‘আমার পাও অচল। পুলাদের লগে থাহি। গরীব মানুষ। বাড়িত তেমন শীতের কাপড় নাই। এই কম্বলডা নিয়া শান্তিতে গুমামু।

ক্র্যাচে ভর করে যাওয়ার সময় এভাবেই বলছিলেন বৃদ্ধ আবুল হাসেম। বিজিবির কাছ থেকে পাওয়া একটি কম্বল তার হাতে। কম্বল পেয়ে বিজিবির জন্য তিনি দোয়া করেন।

বুধবার বেলা একটার দিকে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বেশ কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা হয়।

বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রাম গোসাইস্থল ও চন্ডিদ্বারে ২০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কাজের উদ্বোধন করেন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বর। এছাড়া সহকারি পরিচালক মতিউর  রহমান, সুবেদার আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট